জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি

0
122
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
উত্তুরে হাওয়ায় ভর করে অবশেষে জাঁকিয়ে শীত কলকাতায়। একধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতনের পর বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রিতে।
আগামী কিছু দিনে আরও কমবে তাপমাত্রা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। পরবর্তী ক’দিনে মূলত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যজুড়ে, তেমনই বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রাতের তাপমাত্রা তিন–চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভাল হারেই হবে পারদ পতন। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় ১০ ডিগ্রি বা তার নীচে তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এছাড়া উত্তরবঙ্গের পাঁচ এবং দক্ষিণবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। পশ্চিমের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি।
ঘন কুয়াশার দাপটে সড়কে যান চলাচল ও বিমান চলাচল ব্যাহত হতে পারে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে।