মাতৃহারা হলেন জ্যাকলিন ফার্নান্দেজ

0
103
ছবি সৌজন্যে :ফেসবুক
না ফেরার দেশে চলে গিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মাসে কিম ফার্নান্দেজকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হঠাৎ করে স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিম বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
জ্যাকলিন নিয়মিত মা-কে দেখতে হাসপাতালে যেতেন। তারপর রবিবার এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মা অসুস্থ থাকায় গত মাসে গুয়াহাটিতে আইপিএল-এর অনুষ্ঠানে যোগ দেননি জ্যাকলিন। এর আগে জ্যাকলিন একবার বলেছিলেন, তাঁর মা তাঁর অনুপ্রেরণা।
উল্লেখ্য, জ্যাকলিনের জন্ম বাহরাইনের মানামায়। বহুজাতিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। তাঁর মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশেদ্ভূত। অন্যদিকে, তাঁর বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা।