যাদবপুরে-কাণ্ডে সৃজন -সহ ৫ অভিযুক্তের জামিন   

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব
যাদবপুরে রবিবার রাতে হকার উচ্ছেদ অভিযান-পর্বে গ্রেফতার সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনকে জামিন দিয়েছে আদালত। সোমবার বিচারক এক হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আলিপুর পুলিশ কোর্টের বিচারক জানিয়েছেন, জামিনের শর্ত হিসাবে তদন্তে সহযোগিতা করতে হবে সৃজনদের। রবিবার গভীর‌ রাতে উচ্ছেদ অভিযান হয়েছিল যাদবপুর স্টেশন চত্বরে। একাধিক বেআইনি দোকান ও নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হয়। উচ্ছেদ অভিযান রুখতে রবিবার সন্ধ্যা থেকেই বাম-কংগ্রেসের সম্মিলিত প্রতিবাদ চলছিল যাদবপুরে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বসানো হয় ব্যারিকেডও। বুলডোজার অভিযান শুরুর আগে আটক করা হয়েছিল সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ কয়েক জনকে। উচ্ছেদ অভিযানের সময় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে।
ঘটনায় আহত হন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ অনেকে। এদিকে, সোমবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই।