
কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি ও হুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রেক্ষিতে ৭ এফআইআর দায়ের হয়। যারমধ্যে চারটি এফআইআরই আহত ছাত্র ইন্দ্রানুজের বিরুদ্ধে। কেন একপক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। যাঁর আঘাত লেগেছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর হল না তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এরপরেই ইন্দ্রানুজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এরপর বুধবার রাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।







