
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আচার্য রাজ্যপাল অধ্যাপকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন। জানা গিয়েছে শুক্রবার রাজভবনে বৈঠক ডেকেছেন সিভি আনন্দ বোস।
বৈঠকে উপাচার্য ভাস্কর গুপ্তকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন উপাচার্য। ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে। বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে।
বুধবার রাজ্যকে হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। এরপরেই দুই তরফেরই এফআইআর দায়ের করে পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার বৈঠক ডেকেছেন রাজ্যপাল।





