
যাদবপুর বিশ্ববিদ্যায়লকে ঠান্ডা করতে ২ মিনিট সময় লাগবে। এবার হুঁশিয়ারি তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক রাজ চক্রবর্তীর। এর আগে অরূপ বিশ্বাসের ১ মিনিট, মদন মিত্র-র ৩০ সেকেন্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার হুমকি দিয়েছিলেন।
কার্যত সেই পথেই গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন তৃণমূলের কর্মীরা চাইলে উগ্র হতে পারে। ২ মিনিট মাত্র সময় লাগবে। কিন্তু তৃণমূল এই বিষয়টিকে সমর্থন করেন না। বিরোধীদের মারধরে বিশ্বাসী নয়।
তিনি আরও বলেছেন তা হলে ২০১৯-এ নির্বাচনের পর এখানে যা ঘটেছিল তাতে দোকান জ্বালিয়ে দেওয়া, মানুষ মারা এসব হয়নি। ২০২১-র পর কয়েকটি ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু সেগুলো ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি।
