
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার ডেডলাইন বেধে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুরের আন্দোলনকারী ছাত্ররা।
শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাকে নিয়ে নাগরিক মিছিল হয়েছে যাদবপুরে। ওই মিছিলে আন্দোলনকারী বামপন্থী ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষকরাও ছিলেন। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী ছাত্ররা দুপুরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েত করেন। এরপর নাগরিক মিছিল শুরু হয়। তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার সাহিল আলির মুক্তির দাবির পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি উঠেছে মিছিল থেকে। এদিকে উপাচার্য অসুস্থ থাকায় সোমবার দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার ডেডলাইন বেধে দিয়েছেন ছাত্ররা।
ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা।








