হাসপাতাল থেকে ছুটি যাদবপুরের উপাচার্য-র

0
120
ছবি সৌজন্যে : নিজস্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যদিও তাঁকে ১৫ দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন চিৎসকরা।
উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন জায়গা আপাতত এড়িয়ে চলতে বলা হয়েছে। ফলে এখনই উপাচার্য ভাস্কর গুপ্ত ক্যাম্পাসে ফিরবেন না বলেই মনে করা হচ্ছে। যদিও আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আলোচনায় বসার জন্য সোমবারের ডেডলাইন দিয়ে রেখেছেন। শনিবারই আন্দোলনকারীদের কয়েকজন হাসপাতালে গিয়ে উপাচার্যকে দেখে গিয়েছিলেন। যাদবপুরকাণ্ডের পর ৫ তারিখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ব্লাড প্রেসারের সমস্যা হচ্ছিল। শনিবারই তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ।
এরইমধ্যে যাদবপুরকাণ্ডে ব্রাত্য বসুর গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটেছিল, জানতে তা জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।