
উৎসবের মরসুমে ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটি স্টেশন সংলগ্ন বাজারে। সোমবার গভীর রাত দেড়টা নাগাদ যদুবাবু বাজারে আগুন লাগে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। তবে রাতে হাওয়া চলছিল, যে কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। দমকল ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু হওয়ার কারণে বাজারের ভিতরে যেতে পারেনি। তাই পাশের উড়ালপুলে দমকলের গাড়িগুলি দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ হচ্ছিল। মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।বাজারে পকেট ফায়ারগুলি কাজ করছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। এদিকে, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী মোকামবেরিয়া এলাকায় মঙ্গলবার ভোরে ফকিন নস্করের বাড়িতে আগুন লাগতে দেখা যায়। খবর দেয়া হয় দমকলকেই দমকল আসার আগেই এলাকাবাসী ঘরে আগুন নেওয়াবার চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে আগুন লাগল কেন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে, সোমবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে পরপর পাঁচটি দোকান।
পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।








