জগদ্দলে তৃণমূল নেতা খুনের সাক্ষীর দেহ নর্দমায়

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল নেতার খুনের মূল সাক্ষীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলে। শনিবার দুপুরে জগদ্দলের পালঘাট রোডের একটি নর্দমা থেকে দীপক সাউয়ের দেহ উদ্ধার হয়।
নর্দমার ধার থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তিনি নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের আত্মীয়। এবং খুনের মামলার প্রধান সাক্ষীও। ১৩ নভেম্বর উপনির্বাচনের দিন প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতা অশোক সাউকে। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শনিবার দেহ উদ্ধারের পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয়দের সঙ্গে বচসা বাধে। বিক্ষোভকারীদের বক্তব্য যিনি রাজনৈতিক খুনের প্রধান সাক্ষী তার সুরক্ষা দিতে পুলিশ ব্যর্থ হয়েছে।