
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো হয়েছে বেলুড় মঠেও। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, রীতি মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয়েছে বেলুড় মঠের সারদা পীঠে।
পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজো হয়েছে। তিন প্রহরের পুজোর পর হোম, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতি রীতিমেনে দেবীর আরাধনা হয়েছে। সোমবার সকালে বেলুড় মঠে দশমী পুজো হবে। এরপর দর্পণে বিসর্জন, সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। পুজো উপলক্ষ্যে বেলুড় মঠে সকাল থেকেই ছিল ভক্তসমাগম। এদিকে উত্তর কলকাতার বাগবাজারে জাঁকজমক করে দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয়েছে।
পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রান্তের সঙ্গেও চেতলাতেও বেশকিছু পুজো হয়েছে। শুধু চন্দননগরেই নয়, হুগলির সিঙ্গুরের রতনপুর উদয়ন সংঘের পুজোয় ছিলেন সস্ত্রীক মন্ত্রী বেচারাম মান্না।
ছবি সৌজন্যে : নিজস্ব
