অন্ধ্রপ্রদেশের সরকারি আধিকারিকদের ঘুষ আদানির, পাল্টাও 

0
123
Adani bribes government officials in Andhra Pradesh, counterattack
Adani bribes government officials in Andhra Pradesh, counterattack

এবার বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পপতি গোতম আদানিদের বিরুদ্ধে। 

 

 

ইতিমধ্যে ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানি এবং তাঁর ঘনিষ্ঠ ছ’জনের বিরুদ্ধে। এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের এক শীর্ষ আমলার বিরুদ্ধে। আর সেই সূত্রেই আতসকাচের তলায় চলে এসেছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি এবং তাঁর দল ওয়াইএসআর কংগ্রেসের ভূমিকাও। বিতর্কের আবহে এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন জগন্মোহন রেড্ডির দল। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং অন্ধ্রপ্রদেশের সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার মধ্যে মউ স্বাক্ষরের জন্য ১ হাজার ৭৫০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন গৌতম আদানি। অভিযোগ মোতাবেক, ২০২১ সালের অগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য দেখাও করেছিলেন গৌতম আদানি। তারপরেই নাকি ২০২১ সালের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের সরকারি সংস্থার সঙ্গে সোলার এনার্জি কর্পোরেশনের সাত হাজার মেগাওয়াট বিদ্যুত সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

 

 এই বিষয়ে ওয়াইএসআর কংগ্রেসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের বিদ্যুৎ বণ্টন সংস্থা আদানি গোষ্ঠী বা তার নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির সঙ্গে তো নয়ই, অন্য কোনও সংস্থার সঙ্গেও সরাসরি সমঝোতা করেনি। 

 

ছবি  সৌজন্যে : এক্স