কংগ্রেসে মিশে যেতে চাইছেন জগন্মোহন : বিজেপি 

0
173
Jaganmohan wants to merge Congress BJP
Jaganmohan wants to merge Congress BJP
অন্ধ্রপ্রদেশের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি তাঁর দল ওয়াইএসআর কংগ্রেসকে গোপনে কংগ্রেসে মিশিয়ে দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি।
আর এই অভিযোগ তুলেছেন ওই রাজ্যে বিজেপির প্রথম সারির নেতা তথা বিধায়ক এন রামকৃষ্ণ রেড্ডি। বুধবার ঘোষণা মতো জগন্মোহন রেড্ডির দলের চার লোকসভা সাংসদও বিজেপি সাংসদ ওম বিড়লাকে স্পিকার পদে সমর্থন করেন। কিন্তু রামকৃষ্ণ রেড্ডির দাবি, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের সঙ্গে বেঙ্গালুরুতে গোপনে বৈঠক করেছেন জগন্মোহন রেড্ডি। তিনি দলকে কংগ্রেসে মিশিয়ে দেওয়ার বিষয়ে মনস্থ করে ফেলেছেন।চলতি মাসেই বিধানসভা ভোটে জিতে অন্ধ্রপ্রদেশে সরকার গড়েছে তেলুগু দেশম পার্টি, জনসেনা পার্টি এবং বিজেপির জোট সরকার। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তেলুগু রাজনীতিতে।