গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur স্থানীয়দের নিয়োগের দাবি, বিক্ষোভে তুলকালাম দিঘার জগন্নাথ মন্দির

    স্থানীয়দের নিয়োগের দাবি, বিক্ষোভে তুলকালাম দিঘার জগন্নাথ মন্দির

    0
    257
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্থানীয়দের নিয়োগের দাবিতে বিক্ষোভে তুলকালাম দিঘার জগন্নাথ মন্দির। বিক্ষোভকারীদের অভিযোগ মন্দিরের যাবতীয় কাজকর্মের জন্য বাইরের লোক নিয়োগ করা হচ্ছে।

    ঠিকাদার সংস্থাগুলো অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করাচ্ছে। এর জেরে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জগন্নাথ ধাম ফাঁড়ি এবং দিঘা থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। পরে পৌঁছন বিধায়ক তথা ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরি। তিনি জানিয়েছেন টেন্ডারের মাধ্যমে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের কাজ করছে।

    আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অখিল গিরি।