৮ জুলাই জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খুলবে 

0
170
Jewel store of Jagannath temple will open on July 8
Jewel store of Jagannath temple will open on July 8
রথযাত্রার পরেই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার ঘোষণা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওড়িশায় ২৪ বছরের বিজেডি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি।
তার আগে ক্ষমতায় এলেই পুরীর মন্দিরের চার প্রবেশদ্বার-সহ রত্ন ভাণ্ডার খোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। চার প্রবেশদ্বার ইতিমধ্য়েই খুলে দিয়েছে বিজেপি। এবার ঘোষণা হয়েছে রত্ন ভাণ্ডার খোলার দিন।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারইনটেনডেন্ট ডিবি গরনায়ক জানিয়েছেন, ৮ জুলাই রত্ন ভাণ্ডার পরীক্ষার কাজ সম্পন্ন হবে। কোর কমিটি ও টেকনিক্যাল কমিটির সদস্যদের উপস্থিতিতে খোলা হবে রত্ন ভাণ্ডার।তাঁর কথায়, ২০১৮ সালের রিপোর্ট অনুয়ায়ী মন্দিরের রত্ন ভাণ্ডার পরীক্ষা করা হয়েছিল। তখন ফাটল লক্ষ্য় করা যায়। কিছু পাথর খসে পড়েছিল। রত্ন ভাণ্ডারের অবস্থা ভাল ছিল না। লেজার স্ক্যানিংয়ের মাধ্য়মে দেখা যায় রত্ন ভাণ্ডারের বাইরের দিকে দেওয়ালে ও খাঁজে খাঁজে ফাটল দেখা দিয়েছিল। এই ফাটলের মাধ্যমেই বৃষ্টির জল ঢোকার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন শ্রীমন্দির কমিটির সদস্য সুদর্শন পট্টনায়েক।