গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National প্রতিবাদ করায় জগদীপ ধনখড়কে পদত্যাগে চাপ : খাড়গে 

    প্রতিবাদ করায় জগদীপ ধনখড়কে পদত্যাগে চাপ : খাড়গে 

    0
    227
    ছবি সৌজন্যে : এক্স
    প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার অধিকার খর্ব করতেন। তবে, যখন তিনি নিজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু বিষয় নিয়ে তার মতামত প্রকাশ করেন, তখন তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল।
    কংগ্রেসের বার্ষিক লিগ্যাল কনক্লেভে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি আরও বলেছেন, জগদীপ ধনখড় যখন বিরোধী দলগুলোর বিরুদ্ধে একপাক্ষিকভাবে কাজ করছিলেন, তখন তিনি বিরোধীদের কথা বলতে দিতেন না।
    তিনি বিরোধী সাংসদদের সাসপেন্ড করতেন, এমনকি কংগ্রেসের একজন মহিলা সাংসদকে সাত মাসের জন্য সাসপেন্ড করেছিলেন। তবে যখন জগদীপ ধনখড় নিজে কথা বলতে শুরু করলেন, যখন তিনি আইন-কানুন নিয়ে কথা বললেন, যখন তিনি বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বললেন, তখন তাকে চাপ দেওয়া হল পদত্যাগের জন্য।