পেনশনের আবেদন জগদীপ ধনখড়ের

0
86
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন জানিয়েছেন জগদীপ জগদীপ ধনখড়। তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে একাধিক সরকারি সুবিধা পাওয়ার কথা  জগদীপ ধনখড়ের। সেই সুবিধার জন্য এখনও তিনি আবেদন করেননি বলে খবর। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন তিনি।
পরে যোগ দেন বিজেপিতে। পরে সাংসদ হয়েছেন। কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন। উপরাষ্ট্রপতির চেয়ারও সামলেছেন। কিন্তু কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক হিসাবে তিনি পেনশনের আবেদন করলেন। রাজস্থান বিধানসভার সচিবালয় সূত্রের খবর,  জগদীপ ধনখড়ের আবেদন গ্রহণ করা হয়েছে। তাঁর পেনশন চালুর প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী তাঁর ৩৫ হাজার টাকা পেনশন পাওয়ার কথা। সেই সঙ্গে ৭০ বছর বয়স পেরনোর দরুন আরও ২০ শতাংশ অতিরিক্ত পাবেন। অর্থাৎ মোট ৪২ হাজার টাকা প্রতিমাসে পেনশন পাবেন তিনি। নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগ সুবিধা দেওয়া হয়।
সেই হিসাবে মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাওয়ার কথা  জগদীপ ধনখড়ের। টাইপ এইট বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে যাতায়াতের ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও দু’জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তাঁর স্ত্রীর জন্যও থাকবে একজন ব্যক্তিগত সচিব।