বুকে ব্যাথা নিয়ে এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

0
107
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বুকে ব্যাথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুকে ব্যাথা ও অস্বস্তি অনুভব করায় রবিবার রাত ২টো নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. রাজীব নারাং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখার জন্য চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উপরাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে এইমস। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলে সূত্রে খবর।