গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs হার জেনে পলায়ন জাহাঙ্গিরের, ভাইপোবাবু কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    হার জেনে পলায়ন জাহাঙ্গিরের, ভাইপোবাবু কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নির্বাচনে হারবেন বুঝেই পালিয়েছেন জাহাঙ্গির খান। নির্বাচন থেকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান সরে দাঁড়াতেই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী।

    মঙ্গলবার প্রচারের শেষদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেছেন সো কলড পুষ্পা কোথায়। তাঁকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তুলেছেন ভাইপোবাবু কেন প্রচার করতে এলেন না। পুনর্নির্বাচনে পোলিং এজেন্টও দিতে পারবে তৃণমূল। তাই আগেভাগেই ভোটের ময়দান থেকে পালিয়েছেন জাহাঙ্গির খান। মঙ্গলবার ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে মানুয়ের উৎসাহ ছিল চোখে পড়ার মত। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষজন জমায়েত করেছিলেন।

    ভিড়ের মধ্য থেকে অনেকেই অভিযোগ করেছেন জাহাঙ্গির খান ও তাঁর দলবলের ভয়ে ১০ বছর ভোট দিতে পারেননি।