লকআপে জাহাঙ্গির, সওয়াল করবেন দেবাংশু

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
ফলতার ত্রাস জাহাঙ্গির খানের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কোর্টে সওয়াল করবেন বিধায়ক দেবাংশু পাণ্ডা। তিনি বলেছেন, ফলতাবাসীর পক্ষে সওয়াল করবেন, জামিনের বিরোধিতা করবেন।
প্রায় দশ থেকে বারোটি মামলা রয়েছে। বেশিরভাগ জামিন অযোগ্য। মারধর করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতানো, সরকারি প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী। জাহাঙ্গিরের আরও সাগরেদরা রয়েছে যারা এখনও অধরা। এদিকে, ডায়মন্ড হারবার বার কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াবে না। কারণ তিনি একজন কুখ্যাত ক্রিমিনাল, তার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ আছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নেপাল সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গির খান-কে গ্রেফতার করা হয়েছে। এরপর রাতেই তাকে বাগডোগরা হয়ে কলকাতায় আনা হয়। গভীর রাতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ডায়মন্ড হারবারে পৌঁছে কোট লকাবে রাখা হয়েছিল অভিযুক্ত-কে।