
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ময়দান ছেড়ে সরে গেলেও ভোটের একেবারে শেষলগ্নে কেন্দ্রবিন্দুতে তাঁর স্ত্রী। বিকেলের দিকে জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি ভোটকেন্দ্রে যান।
কার্যত মুখ ঢেকে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের একাধিক প্রশ্নে কার্যত নীরব থেকে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। যে জাহাঙ্গির খানের বাহিনীর দাপটে একসময় মানুষ ভোটের দিন বাইরে বেরতে ভয় পেতেন।
সেই ফলতায় ভোটের দিন কার্যত উধাও হয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী নিজেই। কিন্তু ভোটের শেষমুহূর্তে জাহাঙ্গির পত্নীর নীরব উপস্থিতি হয়ে উঠেছে দিনের অন্যতম চর্চার বিষয়।








