গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে জাহাঙ্গির

    গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে জাহাঙ্গির

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে গ্রেফতার হতে পারেন, আশঙ্কা জানিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
    মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টের দ্বারস্থ হয়ে জাহাঙ্গির অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা, এফআইআর করা হয়েছে। তৃণমূল প্রার্থীর আবেদন, তাঁর বিরুদ্ধে ক’টা মামলা, কত এফআইআর হয়েছে, তা জানাক রাজ্য। তাঁর আশঙ্কা, তাঁকে ভোটের আগে গ্রেফতার করা হতে পারে। শনিবারই ফলতায় সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরকে তোপ দেগে তিনি বলেছিলেন, ভোট শেষ হোক। ওর ব্যবস্থা করা হবে।
    ভোট মিটে যাওয়ার পর বিরোধীরা অভিযোগ করেন, ফলতা বিধানসভার বেশ কয়েকটি বুথে সুষ্ঠু ভোট হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।