গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

    পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

    0
    3
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একের পর এক অভিযোগের প্রেক্ষিতে এবার পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল চকদার। বুধবার গভীর রাতে ফলতা থানার হাসিমনগর এলাকা থেকে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
    ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃত ইসরাফিল বঙ্গ নগর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ২৯ এপ্রিল ভোটের পর বঙ্গনগর ২ গ্রাম পঞ্চায়েতের হাসিম নগর এলাকায় পরপর দুদিন লাগাতার বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, ধৃত ইসরাফিলের নেতৃত্বেই তৃণমূল মদতপুষ্ঠ দুষ্কৃতীরা তাঁদের ভোটদানে বাধা দিয়েছে। বেরতে দেওয়া হয়নি বাড়ি থেকেও। পড়েছে ছাপ্পা ভোট। এছাড়াও ইসরাফিলের বিরুদ্ধে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন মহিলারা। ফলতায় পুনর্নির্বাচনের দাবি ওঠে হাসিমনগরের সেই আন্দোলন থেকেই। গোটা ফলতা বিধানসভাতেই গত ২১ মে ফের নির্বাচন হয়। লক্ষাধিক ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।
    এদিকে, ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি-কে। বুধবার রাতে দুর্গাপুর শহরের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষকে গ্রেফতার করা হয়েছে।