
ওসমান হাদির মৃ্ত্যুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ। এমন আবহে দীপু দাসের নারকীয় হত্যাকাণ্ড কাঁপন ধরিয়েছে গোটা বিশ্বে।
হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে খুনের পর পোড়া মুণ্ডু ও ধড় নিয়ে মৌলবাদীদের উল্লাস,নারকীয় এই ঘটনা নিয়ে এবার ইউনুস সরকারকে সরাসরি তোপ দেগেছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, দীপু দাসের হত্যাকাণ্ড একটি,বিচ্ছিন্ন ঘটনা। তার প্রেক্ষিতেই বর্বরতার বাংলাদেশ নিয়ে গর্জে উঠেছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর মন্তব্য, বাংলাদেশে যা ঘটছে সেটা বর্বরতা। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গণপিটুনির দিয়ে কী অমানবিকভাবে খুন করা হয়েছে। সেটা যদি আপনারা না জানেন, তাহলে পড়ুন।জানুন, ভিডিওগুলি দেখুন এবং প্রশ্ন করুন। আর এসব ঘটনা দেখেও যদি আপনাদের বোধদয় না হয়, তাহলে কিছু বুঝে ওঠার আগেই আপনাদের ভণ্ডামির জন্য সব ধ্বংস হয়ে যাবে। এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী জাহ্নবী কাপুর।হোমবাউন্ড নায়িকা জাহ্নবীর সংযোজন,আমাদের ভাইবোনদের পুড়িয়ে মারা হচ্ছে। গোটা বিশ্বকে যখন এহেন সন্ত্রাস গ্রাস করবে, তখন কিন্তু আমরা কেঁদেও কূল পাব না। তাই পৃথিবীর বুক থেকে মানবতা মুছে যাওয়ার আগেই যে কোনওরকম উগ্রবাদকে গুঁড়িয়ে দিন।
এদিকে কয়েক দিন ধরেই বাংলাদেশের কাণ্ড-কারখানা পরখ করে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। পদ্মাপাড়ের এহেন বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন জাহ্নবী। এর আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল প্রতিবাদে শামিল হয়েছেন কাজল আগরওয়াল, পবণ কল্যাণ, মুনাওয়ার ফারুকী-সহ আরও অনেকে। ধর্মের নামে দীপু দাসের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদী গান বেঁধেছেন নেহা, টনি কক্কর।









