গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘বাংলাদেশি’ তকমা, প্রতিবাদে উত্তপ্ত জয় হিন্দ কলোনি

    ‘বাংলাদেশি’ তকমা, প্রতিবাদে উত্তপ্ত জয় হিন্দ কলোনি

    0
    222
    ছবি সৌজন্যে : এক্স
    বৈধ নথি থাকা সত্ত্বেও দিল্লির জয় হিন্দ কলোনির বহু বাসিন্দাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে অপমানিত হতে হচ্ছে, এই অভিযোগ তুলে শান্তিপূর্ণ ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। মঙ্গলবার বিকাল ৩ টে পর্যন্ত এই প্রতিবাদী ধরনা চলবে।
    কলোনির বাসিন্দারাও ব্যাপকভাবে ওই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁরা ভারতীয়, তাঁদের সব কাগজপত্র আছে। তবও শুধু বাংলা বলার কারণেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাংসদ সাগরিকা ঘোষ, সুখেন্দুশেখর রায়, দোলা সেন এবং সাকেত গোখলে।
    তাঁদের দাবি, বাঙালিদের বিরুদ্ধে যে বর্ণবাদী, ভাষাবিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে, তা গণতান্ত্রিক ভারতের পরিপন্থী। এই ঘটনার প্রতিবাদ জানাতেই রাস্তায় নামা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা