জয় হিন্দ, সেনার সাফল্যে উচ্ছ্বসিত বিরোধীরাও

0
179
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর মাঝরাতে জঙ্গিদের জবাব দিয়েছে ভারত। সেনার অপারেশ সিঁদুর প্রত্যাঘাতের পরই সেনা বাহিনীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ।

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জাতীয় নীতি অটল রয়েছে, জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ভারত, ভারতীয় এবং ভারতীয় সেনাবাহিনী ভারতে কোনও ধরণের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদকে কখনই প্রশয় দেয়নি, ভবিষ্যতেও করবে না। মিম নেতা আসাউদ্দিন ওয়েইসি সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাতকে স্বাগত জানিয়ে বলেছেন, পাকিস্তানি ডিপ স্টেটকে অবশ্যই একটি কঠিন শিক্ষা দেওয়া উচিত যাতে আরেকটি পহেলগাঁও আর কখনও না ঘটে। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে। জয় হিন্দ।অন্যদিকে, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্তদের দেশের হতে তুলে দেওয়ার পাকিস্তানের ওপর চাপ বাড়াতে হবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে সিপিএম পলিট ব্যুরো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পহেলগাঁও ঘটনার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে সবরাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে তাতে সবাই সমর্থন জানাবে।