
ভুয়ো এসসি সার্টিফিকেট যিনি দিয়েছেন, যাঁরা নিয়েছেন, তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে। হুল দিবসের অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে ওবিসি, এসসি-এসটি সার্টিফিকেট নিয়ে তৃণমূল শাসনে বড় দুর্নীতি হয়েছে। ইতিমধ্যে আগের সরকারের আমলে করা ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে পালাবদলের পর সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ওবিসি সংশোধনী বিল পেশ হয়। বিল নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিধো-কানহোর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর জনসভা থেকে কার্যত তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। জঙ্গলমহল, আদিবাসীদের উন্নতিতে কোনও কাজ করেনি আগের সরকার। আদিবাসী সম্প্রদায়কে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ভুয়ো এসসি সার্টিফিকেট বিলে করা হয়েছে। তাঁর কথায় যাঁরা দিয়েছেন এবং যাঁরা নিয়েছেন তাদের জেলে পাঠানো হবে। তিনি আরও বলেছেন আদিবাসীরা ১৬টি সংরক্ষিত আসনে বিজেপিকে জিতিয়েছেন।
এই মুহূর্তে ১৭ জন আদিবাসী বিধায়ক রয়েছেন। তাই নতুন সরকার আদিবাসীদের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদের এই লক্ষ্যেই কাজ করছে নতুন সরকার।
