চক্ষুদানে জেলে গিয়ে অবশেষে জামিন, পুলিশের ভূমিকায় প্রশ্ন

0
95
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রয়াত মায়ের চক্ষুদান করে গ্রেফতার হয়েছিলেন শিক্ষক সমাজকর্মী আমিরচাঁদ শেখ। তিন দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন আমিরচাঁদ সহ পরিবারের ৫ জন।
চক্ষুদানের নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে কিভাবে পুলিশ আমির চাঁদ ও পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। অতি সক্রিয়তার জন্য ভর্ৎসিত করা হয় পুলিশকে। চক্ষুদানের নথি আদালতে পেশ হতেই জামিন পেয়ে যান আমিরচাঁদ ও তার পরিবারের সদস্যরা। বার্ধক্যজনিত কারণে রাবেয়া বিবির মৃত্যু হয় রবিবার দুপুরে। মায়ের মৃত্যুর পর তাঁর কর্নিয়া বিক্রি করে দেওয়ার অভিযোগে ছেলে, মেয়ে সহ পরিবারের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অতিসক্রিয়তা, সমাজকর্মী শিক্ষক আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতারির প্রতিবাদে কৃষ্ণনগর কোতয়ালি থানায় বিক্ষোভ দেখায় বিভিন্ন সামাজিক সংগঠন। যাঁরা আমির চাঁদের বাড়িতে হামলা চালিয়ে তাদের কেনাগ্রেফতার করতে পারেনি পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন ৮ তারিখ মৃতার চোখ চুরির অভিযোগ পেয়েই পুলিশ গিয়েছিল।
মরণোত্তর চক্ষুদান সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তখন পরিবারের লোকজন দেখাতে পারেনি। তাই অঙ্গচুরি হয়ে থাকতে পারে, সেই সন্দেহ থেকে গ্রেফতার করা হয়েছিল।