জেলে যথেচ্ছ মোবাইল, সাসপেন্ড প্রেসিডেন্সির সুপার সহ ২

0
32
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রেসিডেন্সি জেলের মধ্যেই কয়েদিদের যথেচ্ছ মোবাইল ব্যবহারের অভিযোগে জেল সুপার এবং চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দন্তে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন অপরাধীরা জেলের মধ্যেও অপরাধচক্র চালিয়ে যাচ্ছিল। বছরের পর বছর এই কাজ চালিয়ে যাচ্ছিল তারা। দমদম জেল সহ বিভিন্ন জেলে এই অভিযোগ পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন আগের সরকারের অপদার্থতায় এই ঘটনা ঘটেছে। সন্দেশখালির শাহজানের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেছেন শেখ শাহজাহান সহ অনেকে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে। জেলে বসে অপরাধচক্র চালানোর ঘটনায় প্রেসিডেন্সি জেলের সুপার এবং চিফ কন্ট্রোলারকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেছেন বাজেয়াপ্ত মোবাইলের সিম কাদের নামে আছে তা জানতে তদন্তভার সিআইডিকে দেওয়া হচ্ছে। জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন তাঁরাও অভিযুক্ত।