
রাজস্থানের দৌসা জেলায় জয়পুর-আগ্রা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে সিকান্দ্রা থানা এলাকার কৈলাই গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মেরে বিপরীত লেনে চলে যায়।
তার পরে উল্টো দিক থেকে আসা একটি টেলারের সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ছয় জনই মারা যান। মৃতদের বাড়ি কালাখো গ্রামে। সবাই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।









