গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National জইশ জঙ্গি কাশ্মীরে! চিরুনিতল্লাশি সেনার

    জইশ জঙ্গি কাশ্মীরে! চিরুনিতল্লাশি সেনার

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। কিস্তেওয়ারের বিস্তীর্ণ অংশে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা পর্যন্ত ওই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে।
    এলাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদস্যেরা ঢুকে পড়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তবে এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। তাদের ঠেকাতেই এই বন্দোবস্ত।
    গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কিস্তেওয়ারে পৌঁছে যায় ভারতীয় সেনা এবং নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে গ্রামে গ্রামে চিরুনিতল্লাশি চলছে। জঙ্গিরা যাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করতে রাতেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।