গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সংঘর্ষবিরতিতে মার্কিন হাতযশের তত্ত্ব খারিজ জয়শঙ্করের

    সংঘর্ষবিরতিতে মার্কিন হাতযশের তত্ত্ব খারিজ জয়শঙ্করের

    0
    83
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি। ভারত-পাক সংঘর্ষবিরতিতে মার্কিন হাতযশের কথা খারজি করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    একই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতার বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের ওপরও জোর দিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, অপারেশন সিঁদুর শুরুর পর থেকেই অনেক দেশ যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে পরিস্থিতি কী, কোনদিকে গড়াচ্ছে। আর কতদিন ধরে এই পরিস্থিতি চলতে পারে।
    বিদেশমন্ত্রী অন্যদিকে এদিনও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, সবাই জানে কেন আমেরিকার প্রেসিডেন্টের সংঘর্ষবিরতির তত্ত্ব খারিজ করতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী কিছু বললেই প্রেসিডেন্ট ট্রাম্প সব তথ্য ফাঁস করে দেবেন বলেও দাবি করেছেন রাহুল গান্ধী।