আরব আমিরশাহী যাচ্ছেন জয়শংকর

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সাময়িক সংঘর্ষবিরতি হলেও যুদ্ধ পুরোপুরি থামেনি মধ্যপ্রাচ্য,এর মধ্যেই চলতি সপ্তাহে আরব আমিরশাহী সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, এমনটাই খবর। উল্লেখ্য ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল।

সংঘর্ষ শুরু হওয়ার পর কোনও ভারতীয় মন্ত্রীর এটিই প্রথম সফর। উল্লেখ্য, পালটা হামলায় আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। সূত্রের খবর, আগামী ৯ থেকে ১২ এপ্রিলে মধ্যে মরিশাস এবং আরব আমিরশাহীতে যাবেন বিদেশমন্ত্রী। প্রথম মরিশাসের ইন্ডিয়ান ওসান কনফারেন্সে যোগ দেবেন তিনি। এর পরে যাবেন মধ্যপ্রাচ্যের দেশে। মনে করা হচ্ছে, দেশের জ্বালানি সংকট সামাল দিতেই আরবের দেশটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

এদিকে বুধবারই দু’ সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষণা করেছে আমেরিকা-ইরান। এই ঘোষণার ঘণ্টা কয়েক বাদেই বিদেশমন্ত্রীর আমিরশাহী সফরের বিষয়টি পাকা হয় বলে খবর।