মালয়েশিয়ায় জয়শঙ্কর-মার্কো রুবিয়ো বৈঠক

0
121
ছবি সৌজন্যে : এক্স
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান-এর বার্ষিক সম্মেলনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সম্মেলনের ফাঁকে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করেছেন তিনি।
আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যচুক্তি নিয়েও। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা ভাগ করে নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মার্কো রুবিয়োর সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও, রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে এস জয়শঙ্করের।
উল্লেখ্য, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। সরকারি সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্তের বেশ কাছাকাছি রয়েছে দুই দেশ। চুক্তির প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে।