শুল্কনীতি সংশয় উড়িয়ে জয়শঙ্করের মুখে ট্রাম্পের স্তুতি

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নতুন সরকারের আমলে ভারত-আমেরিকা সম্পর্ক আরও নিবিড় হবে, নয়াদিল্লি-ওয়াশিংটন শুল্কনীতি টানাপোড়নের মাঝেই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া  সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, ট্রাম্প বাস্তববাদী। বিদেশমন্ত্রীর আরও দাবি, ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই সমমনস্ক জাতীয়তাবাদী।
সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভারতের শুল্কনীতির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের নয়া শুল্কনীতি নিয়ে  ভারতের রফতানিকারক সংস্থাগুলি চিন্তায়  পড়লেও এখনও প্রধানমন্ত্রী মোদীর সরকার এ বিষযে কোনও প্রতিক্রিযা জানায়নি।