গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জয়শঙ্কর-সার্জিয়ো গোর বৈঠক

    জয়শঙ্কর-সার্জিয়ো গোর বৈঠক

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স
    শুল্কে টানাপোড়েনের আবহেই এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং তার বৈশ্বিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে উভয়ের।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে সম্প্রতি দু’দেশের মধ্যে চাপানউতর সৃষ্টি হয়েছে। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিস্থিতিতে এস জয়শঙ্করের সঙ্গে গোরের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
    আমেরিকার ব্যবস্থাপনা ও জনসম্পদ দফতরের উপসচিব মাইকেল জে রিগাসের সঙ্গে ছ’দিনের সফরে ভারতে এসেছেন গোর। সম্প্রতি মার্কিন সেনেট ভারতে সে দেশের রাষ্ট্রদূত হিসাবে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও দায়িত্বগ্রহণ করেননি গোর। তার আগেই শনিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে নিলেন আমেরিকার হবু রাষ্ট্রদূত।