
বৈশ্বিক পরিস্থিতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত বিষয় নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক্স-র এস জয়শঙ্কর লিখেছেন, দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাকের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। বৈশ্বিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে বুধবারই দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন-এর সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। দুই দেশের মধ্যে জাহাজ নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ সংক্রান্ত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
