গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ব্রিকস ভার্চুয়াল সামিটে যোগ দেবেন জয়শঙ্কর

    ব্রিকস ভার্চুয়াল সামিটে যোগ দেবেন জয়শঙ্কর

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    রবিবার ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই বৈঠকের ডাক দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই বৈঠকে আমেরিকার চাপানো ট্যারিফের কী ভাবে মোকাবিলা হবে, তা নিয়ে আলোচনা করা হতে পারে।
    ব্রিকসে ভারত ছাড়াও সদস্যরাষ্ট্র হিসেবে রয়েছে চিন, রাশিয়া, ইরান। বর্তমানে ব্রিকসের নেতৃত্বে রয়েছে ব্রাজিল। পরের বছরে এই দায়িত্ব আসবে ভারতের উপরে। কিছুদিন আগেই চিনের তিয়ানজিনে এসসিও সামিটে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সেখানে তাঁকে দেখা গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সেই আবহে প্রেসিডেন্ট লুলার এই ভার্চুয়াল সম্মেলনের ডাক দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে, লুলার ডাকে এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।