ট্রাম্পের শপথগ্রহণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

0
159
ছবি সৌজন্যে :ফেসবুক
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে।
ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিদেশমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার মূল কারণ ছিল ভারত আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কত দূর এগোলো, তার পর্যালোচনা করা। বহু ক্ষেত্রে এই সম্পর্ক ছড়িয়ে রয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক, আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন নেতারা।
বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকান বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে। এ বার বিদেশ মন্ত্রকের তরফে জয়শঙ্করের ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানানো হয়েছে।