গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International রুশ সংস্থাগুলিকে বাণিজ্য আহ্বান জয়শঙ্করের

    রুশ সংস্থাগুলিকে বাণিজ্য আহ্বান জয়শঙ্করের

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের মধ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া আরও মজবুত করার বার্তা দিয়েছে ভারত। মস্কোয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুশ সংস্থাগুলিকে ভারতে আরও নিবিড় ভাবে বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
    নয়াদিল্লির অবস্থান ব্যাখ্যা করে বিদেশমন্ত্রী বলেছেন, বিদেশি সংস্থাগুলির জন্য আরও অনেক রাস্তা খুলে দিতে চাইছে ভারত। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় ভারত-রাশিয়া বিজনেস ফোরাম-র আলোচনায় যোগ দিয়েছিলেন এস জয়শঙ্কর।
    আলোচনায় যোগ দেন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভও। সেখানে জয়শঙ্কর বলেছেন, ভারতে নগরায়ন এবং আধুনিকীকরণের জন্য নতুন নতুন জিনিসের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে রুশ বাণিজ্যিক সংস্থাগুলিকেও এই সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন।