
কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কাঁধে হাত,আবার কখনও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুকে টেনে শুভেচ্ছা বিনিময়।
তারও আগে বেয়ার হাগ অর্থাৎ বুকে জড়িয়ে ধরা। যুদ্ধরত দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সৌহাদ্য বিনিময় নিয়ে পশ্চিমী দুনিয়ার সমালোচনার জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, প্রাচ্যের সঙ্গে পশ্চিমী দুনিয়ার সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, তাই তাঁরা বুঝতেই পারেন না,কি আন্তরিকতা লুকিয়ে আছে এই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে। শুক্রবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছেন।শুধু তাই নয় তাদের মধ্যে বেশিরভাগ আলোচনাও হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। উল্লেখ্য ইউক্রেন ও রাশিয়া নয় চিরাচরিত হ্যান্ডশেক ছেড়ে সম্প্রতি ইতালিতে জি৭ শীর্ষ সম্মেলনে আগত বিশ্বনেতাদের সঙ্গে ভারতীয় সংষ্কৃতি নমস্তের সঙ্গে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেখানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হিসাবে।
