
সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত অপরাধী, সহায়তাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা এবং শাস্তি দেওয়া দরকার। নাম না করে এভাবেই পাকিস্তানকে নিশানা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
কাজ়াখস্তানের রাজধানী অস্তানায় আয়োজিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন-এর সম্মেলনে যোগ দিতে গিয়ে এক সাক্ষাত্কারে বিদেশমন্ত্রী বলেছেন, সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা। আগামী দিনে এই তিনটি অশুভের বিরুদ্ধে লড়াইকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও রকম আপসের পথে হাঁটা সম্ভব নয়।সন্ত্রাসবাদের বিপদ অনুধাবন করে পদক্ষেপের সময় এসেছে। সেই সঙ্গে পাকিস্তানের নাম না করে বিদেশমন্ত্রী বলেছেন, সকলে তা বুঝতে পারেনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যৌথ উদ্যোগের পক্ষেও সওয়াল করেছেন তিনি।








