আদিবাসীদের জল-জঙ্গল-জমি কাড়ছে বিজেপি : রাহুল 

0
146
আদিবাসীদের থেকে জল, জঙ্গল, জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। এমনই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ঝাড়খণ্ডের সভায় রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি আদিবাসীদের বনবাসী বলে আখ্যায়িত করলেও আসলে তাঁরা উন্নয়নের নামে আদিবাসী জমি কেড়ে নিচ্ছে। কারণ বিজেপি বিশ্বাস করে জল, জঙ্গল, জমি তাদের, আরএসএস এবং পুঁজিবাদীদের।একই সঙ্গে কংগ্রেস নেতা পুনরায় জাতগণনার দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন, কেউ জানেন দেশের কতজন দলিত, ওবিসি, আদিবাসী, মহিলা আছেন। এই জনগণনার মাধ্যমে তাঁরা নিশ্চিত করতে চান যে তাদের উন্নয়নে সঠিক নীতি গৃহীত হবে।কংগ্রেস যে কোন মূল্যে ৫০ শতাংশ সংরক্ষণ সরিয়ে ফেলবে। কংগ্রেস ক্ষমতায় এলে তফসিলি উপজাতিদের সংরক্ষণ ২৬ শতাংশ থেকে ২৮ শতাংশ করা হবে।
অন্যদিকে, তফসিলিদের জন্য ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য ১৪ শতাংশ থেকে ২৭ শতাংশ করা হবে।