
স্ত্রী সন্তানকে খুনের অভিযোগে যুবককে ফাঁসির সাজা দিয়েছে জলপাইগুড়ি আদালত। ২০২৩-এ স্ত্রী এবং ১৮ মাসের মেয়েকে কুড়ুল দিয়ে খুন করে নাগরাকাটার লুকসান চাবাগানের বাসিন্দা লাল সিং ওঁরাও।
সুস্থ হয়ে পুলিশি জেরায় প্রথমে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল লাল সিং। জানিয়েছিল বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরাই স্ত্রী ও মেয়েকে খুন করেছেন। কিন্তু বয়ানে অসঙ্গতি মেলায় পরে গ্রেফতার করা হয় লাল সিংকে। খুনের মামলায় চার্জশিট পেশের পরেও ১৩ জনকে সাক্ষ্যগ্রহণ করা হয়। জানা যায় লাল সিং কোনও কাজ করত না। স্ত্রী চা বাগানে কাজ করত। সেই টাকা ছিনিয়ে নিয়ে নেশা করত।
সেই কাজে বাধা দেওয়ায় ২৭বছরের স্ত্রী সখি ওঁরাও এবং তাঁর ১৮ মাসের মেয়েকে খুন করে লাল সিং। এই মামলায় মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক বিপ্লব রায় অভিযুক্ত লাল সিংকে ফাঁসির সাজা দিয়েছেন।









