গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জামা বিক্ষোভ : গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি

    জামা বিক্ষোভ : গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি

    0
    56
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    জামা খুলে বিক্ষোভকাণ্ডে এ বার গ্রেফতার করা হয়েছে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবকে। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
    সোমবার থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছিল তাঁকে। দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের জামা খুলে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশ।
    গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে। উদয়ভানুকে নিয়ে এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে শুরুতেই ধরা পড়েন চার জন। সোমবার মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে পাকড়াও করা হয় আরও তিন জনকে।