
চাকরি দেওয়ার অজুহাতে ১৮ বছরের এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।তিনি এক বার্তায় জানিয়েছেন,সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে।একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর সংসদ সদস্য হিসেবে গাজী নজরুল ইসলামের অবস্থান নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে লিখিত বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার দাবি, ভিডিওটি মগবাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ের। সেখানে উপস্থিত ১৮ বছর বয়সী মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।
