গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment আবার বন্ড চরিত্রে পিয়ার্স ব্রসনন?

    আবার বন্ড চরিত্রে পিয়ার্স ব্রসনন?

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড আবারও বড় পর্দায় ফিরবে এমনই গুঞ্জন।কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতেও কি সেই চিরচেনা আমেজ ফিরিয়ে আনতে পরিচালক ভরসা রাখবে এই চরিত্রের অভিনেতা পিয়ার্স ব্রসননের উপর?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হলিউডের বর্ষীয়ান অভিনেতা এই চরিত্রে ফের অভিনয় প্রসঙ্গে বলেছেন, তাঁর মনে হয় ৭২ বছর বয়সী তাঁকে এই চরিত্রে দর্শক সেভাবে আর গ্রহণ করবে না।কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির পরিচালকের যদি তাঁকে নিয়ে এই ছবির জন্য কোনও পরিকল্পনা থাকে তাহলে তিনি অবশ্যই তাতে অংশ নেবেন। একইসঙ্গে তিনি আরও বলেছেন যে, এই চরিত্রে নতুন কোন অভিনেতা অভিনয় করছেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।এই প্রজন্মের অনেক যোগ্য অভিনেতা রয়েছেন যাঁরা এই চরিত্রকে বরাবরের মতোই স্বমহিমায় তুলে ধরার ক্ষমতা রাখেন তাঁদের অভিনয়ের মাধ্যমে।উল্লেখ্য সাল ১৯৯৫ থেকে ২০০২, এই সময়ের মধ্যেই জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্রে অভিনেতা পিয়ার্স ব্রসনন তুমুল জনপ্রিয়তা পান।জনপ্রিয় সেই চরিত্রকেই ফের বড় পর্দায় ফিরিয়ে আনার কথা প্রকাশ্যে আনেন পরিচালক ডেনিস চলতি বছরের জুন মাসে।

    তিনি নিজে জেমস বন্ড চরিত্রের একজন বড় ভক্ত। এখন দেখার নতুন ভাবে পর্দায় জেমস বন্ড চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে এখন তাই দেখার।