গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports স্বস্তির ঠিকানা পেলেন হামেস

    স্বস্তির ঠিকানা পেলেন হামেস

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    হামেস রদ্রিগেস,বিশ্বকাপের বছরে বেশ বিপাকেই পড়ে গিয়েছিলেন। খুঁজে পাচ্ছিলেন না তিনি জুতসই কোনো ক্লাব। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি রাখার কঠিন চ্যালেঞ্জও তাই চোখ রাঙাচ্ছিল তাকে।

    অবশেষে কলম্বিয়ান অধিনায়ক স্বল্পমেয়াদী চুক্তিতে বেছে নিলেন নতুন ক্লাব।মেজর লিগ সকারের দল মিনেসোটা ইউনাইটেডে যোগ দিয়েছেন রদ্রিগেস।ওয়েস্টার্ন কনফারেন্সের দলটির সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত। তবে ডিসেম্বর পর্যন্ত সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।চুক্তির আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি। ৩৪ বছর বয়সী হামেস রদ্রিগেস এক বিবৃতিতে জানিয়েছেন,নতুন অভিযান নিয়ে তিনি রোমাঞ্চিত। পোর্তো ও মোনাকো হয়ে ২০১৪ সালে তিনি নাম লেখান রিয়াল মাদ্রিদে। ইউরোপের সফলতম ক্লাবে যোগ দেওয়ার আগেই ২০১৪ বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্সে জিতে নেন তিনি গোল্ডেন বুট। রিয়ালে শুরুর সময়টায় তিনি ছিলেন দারুণ উজ্জ্বল। পরে তিনি খেই হারান। লিয়েনে দুই সিজন বায়ার্ন মিউনিখে খেলে খুব ধারাবাহিক হতে পারেননি। ২০২০ সালে রিয়ালে মেয়াদ শেষ হওয়ার পর তার ক্যারিয়ার দিশা হারায় আরও।তারপর গত ছ’ বছরে ছ’টি ক্লাবে দেখা গেছে তাকে। এভারটন, আল-রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাউলো, রায়ো ভাইয়েকানো হয়ে শেষ তিনি ছিলেন মেক্সিকোর ক্লাব লেওনে।ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৫টি গোল করতে পারেন তিনি।

    সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৫১৬ ম্যাচ খেলে ১২৭ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন তিনি ১৬১ গোলে।