জেমস ভ্যান ডার বিক প্রয়াত 

0
91
ছবি সৌজন্যে : এক্স

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিন ড্রামা ডসনস ক্রিক-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জেমস ভ্যান ডার বিক আর নেই। কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৪৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করা হয়েছে।পারিবারিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক শান্তিতে বিদায় নিয়েছেন। জীবনের শেষ দিনগুলোতেও তিনি অসীম সাহস, বিশ্বাস এবং মর্যদার পরিচয় দিয়েছেন। উল্লেখ্য,ছয় সন্তানের জনক অভিনেতা জেমস ভ্যান ডার বিক ২০২৩ সালের শেষ দিকে ক্যানসারে আক্রান্ত হন, তবে ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রথমবার জনসমক্ষে তার অসুস্থতার কথা জানিয়েছিলেন।১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা জনপ্রিয় টিভি সিরিজ ডসনস ক্রিক-এ ,ডসন লিরি চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান।এ ছাড়াও ১৯৯৯ সালের জনপ্রিয় ছবি ভার্সিটি ব্লুজ-এ অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ক্যানসারে চিকিৎসারত অবস্থাতেও তিনি কাজ থামাননি। সম্প্রতি তাকে প্রাইম ভিডিওর কমেডি সিরিজ,ওভারকমপেনসেটিং-এ দেখা গেছে।অসুস্থতা ধরা পড়ার পর থেকেই জেমস কোলন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ছিলেন।

এদিকে জেমসের মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।তার সহ-অভিনেত্রী বাজি ফিলিপস, সারাহ মিশেল গেলার, জেনিফার গার্নার এবং অলিভিয়া মুনসহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবেদন করেছেন।