পাক বিমানকে লক্ষ্যভ্রষ্টে পশ্চিম সীমান্তে জ্যামার!

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ-র পর এবার পশ্চিম সীমান্তে আধুনিক জ্যামার বসানো হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুর অবস্থান স্থির করে, তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে।
তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও কমিয়ে দেবে। নয়াদিল্লির একটি সূত্র বলছে, পাকিস্তানের সেনাবিমান লক্ষ্যবস্তুর অবস্থান জানার জন্য জিপিএস-আমেরিকা, গ্লোনাস-রাশিয়া, বেইডু-চিন— এই তিন প্রযুক্তি ব্যবহার করে। এগুলিকে উপগ্রহের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থান জানতে পেরে। এ বার এই তিন প্রযুক্তিকেই মাত দিতে পারে ভারতের জ্যামিং প্রযুক্তি, এমনটাই দাবি করছে ওই সূত্র।